বলিউড তারকারা তাদের উপার্জিত প্রথম অর্থ দিয়ে কে কি করেছিলেন ?

বলিউড তারকারা তাদের উপার্জিত প্রথম অর্থ দিয়ে কে কি করেছিলেন ?

জীবনে প্রথম উপার্জন। তা যে পরিমাণ অর্থই হোক না কেন। সেই টাকা হাতে পাওয়ার আগে প্রত্যেকেরই একটা পরিকল্পনা থাকে। প্রথম আয় করা এ অর্থ তিনি কোথায় ব্যয় করবেন। কাকে কী উপহার দেবেন। প্রথম উপার্জিত অর্থ দিয়ে, অনেকেরই অনেক কিছু করার ইচ্ছে বা বাসনা থেকে থাকে।

দেখা যাক বলিউড সেলেব্রিটিরা তাদের ইনকাম করা প্রথম টাকা দিয়ে তাদের কি সখ পরিপূরণ করেছিলেন।

জ্যাকলিন ফার্নান্দেজ:

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ জীবনে প্রথম অর্থ উপার্জন করেন, যখন তিনি মাত্র ১৪ বছর বয়সী। এবং উপার্জিত প্রথম অর্থ দিয়ে তিনি একটি Gucci (গুচি)  কোম্পানির ব্যাগ কিনেছিলেন।

শাহরুখ খান:

বর্তমানের অন্যতম ধনশালী বলিউড অভিনেতা শাহরুখ খান তার জীবনের প্রথম অর্থ উপার্জন করেছিলেন এক কনসার্ট থেকে, যেখান থেকে তিনি উপার্জন করেছিলেন মাত্র ৫০ টাকা। সেই পয়সা দিয়ে তিনি তাজমহল ঘুরতে গেছিলেন।

প্রিয়াঙ্কা চোপড়া:

তার জীবনের প্রথম উপার্জন ছিল মাত্র ৫ হাজার টাকা। অ্যাসাইনমেন্টের কাজ হিসেবে তিনি এ টাকা পেয়েছিলেন। কিন্তু তিনি তার ওই  টাকা ব্যয় করেননি। তুলে দিয়েছিলেন তার মায়ের হাতে। প্রিয়াঙ্কার ওয়ার্ডরোবের লকারে তার প্রথম উপার্জিত ওই টাকা আজও যত্ন করে রাখা আছে।

ইরফান খান: 

জয়পুরের একটি স্কুলে শিক্ষকতা করে প্রথম ছাত্রপ্রতি মাত্র ২৫ টাকা করে বেতন পেতেন তিনি। এই টাকা জমিয়ে প্রথম একটা সাইকেল কিনেছিলেন তিনি।