গাড়ি ঠান্ডা রাখতে গোবরের প্রলেপ!

গাড়ি ঠান্ডা রাখতে গোবরের প্রলেপ!

ভারতের আমদাবাদের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে একটু প্রশান্তির জন্য অনেকেই অনেক রকম উপায় বের করছেন। 

গত বছরই দেখা গিয়েছিল, গরম থেকে কিছুটা বাঁচতে ট্যাক্সি, অটো রিক্সার উপর ঘাস লাগাতে। সেসব ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগের মাধ্যমে।

এবার গরম থেকে বাঁচতে অভিনব উপায় বের করেছেন আমদাবাদের এক নারী। ফেসবুকে এমনই দাবি করলেন এক ব্যক্তি। ফেসবুকে রূপেশ গৌরাঙ্গ দাস নামে একটি অ্যাকাউন্ট থেকে টয়োটা করোলা অলটিসের দু'টি ছবি পোস্ট করা হয়েছে। 

সেখানে বলা হয়েছে, এটি আমদাবাদের ছবি। গাড়িটি সেজল শাহ নামে এক নারীর। তিনি গাড়ি ঠান্ডা রাখতে গোবরের প্রলেপ দিয়েছেন।

আমদাবাদের ছবি বলে দাবি করা হলেও, গাড়ির রেজিস্ট্রেশন মহারাষ্ট্রের। আরেক ব্যক্তি ওই পোস্টের কমেন্টে ছবি দিয়ে দাবি করেছেন, এই নম্বরের গাড়িটি রমনিকলাল শাহের নামে নথিবদ্ধ রয়েছে।

আগে মাটির বাড়ি ঠান্ডা রাখার জন্য গোবরের প্রলেপ দেওয়া হতো। এবার গাড়ি ঠান্ডা রাখতে গোবরের প্রলেপ দেওয়ার এই ছবি এখন ফেসবুকে ভাইরাল।