২০১৫ সালে জাপানের ‘হেন না’ হোটেল প্রযুক্তির জাদু দেখানোর জন্য রক্তমাংসের মানুষের বদলে রোবটদের নিয়োগ করেছিল। রিসেপশন থেকে শুরু করে ঘর পরিষ্কার, অতিথিদের স্বাগত—সবকিছুই তখন রোবটের হাতে। হোটেলটি তখন বিশ্বের কাছে একটি প্রযুক্তিগত বিস্ময় হিসেবে পরিচিত।
কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। অতিথিদের অভিজ্ঞতা প্রত্যাশা মতো হয়নি। রোবটগুলোতে দেখা যায় সীমাবদ্ধতা—মানুষের মত সেবা, আবেগ, দ্রুত সমস্যা সমাধানের ক্ষমতা কিছুতেই তারা দিতে পারছিল না। এছাড়াও, রোবটের হাইড্রোলিক বা সফটওয়্যার ত্রুটি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের খরচ হোটেলের জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়।
ফলে, হোটেল কর্তৃপক্ষ ২৪৩ রোবটকে চাকরি থেকে অব্যাহতি দেয়, আবার মানুষ নিয়োগ করা শুরু করে।
এই ঘটনা প্রমাণ করে, রোবট প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের আবেগ ও জটিল সমস্যা সমাধানের ক্ষমতা প্রতিস্থাপন করা সহজ নয়। প্রযুক্তি কাজকে সহজ করতে পারে, কিন্তু অতিথি সেবায় মানবিক সংবেদনশীলতা অপরিহার্য।