অসুখ যেন ভ্রমণের সুখ বিঘ্নিত না করে

অসুখ যেন ভ্রমণের সুখ বিঘ্নিত না করে

ভ্রমণ আনন্দময় করতে অসুখের বিরুদ্ধে প্রস্তুত হতে হবে আগেই। নিচের টিপ্সগুলো মনে রাখলে ভ্রমণ হবে নিশ্চিন্ত। 

১. ভ্রমণে এসিডিটি হতে পারে। আগে থেকেই এসিডিটির ওষুধ সাথে রাখুন।
২. উচ্চ রক্তচাপের রোগীরাও বিশেষ সর্তক থাকবেন। ভ্রমনের দু’একদিন আগে ব্যক্তিগত চিকিৎসকের চেম্বার ঘুরে আসুন।
৩. ডায়াবেটিসের রোগীদের জন্যও একই পরামর্শ। ডায়াবেটিসের রোগীরা ভ্রমণকালীন সময়ে সাথে গ্লুকোজ গোলানো পানির বোতল রাখুন। সুগার কমে ‘হাইপোগ্লাইসোমিয়া’ হয়ে যেতে পারে যে কোন সময়।
৪. হাতের কাছে বিশুদ্ধ পানির বোতল রাখুন। অনিরাপদ খোলা পানি খাবেন না।
৫. বাইরের খাবারের ব্যাপারে সাবধান থাকবেন। অল্প সিদ্ধ মাংস, অপাস্তুুরিত দুধ খাবেন না।
৬. আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কমন কিছু এন্টিবায়েটিক সহ জরুরি কিছু ওষুধ সাথে রাখুন।
৭. একটা ট্রাভেল কিট বানিয়ে নিতে পারেন যেখানে প্রয়োজনীয় ওষুধসহ, গজ, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক মলম বা সল্যুশন থাকবে।
৮. ভ্রমণের ধরণ এবং আবহাওয়া অনুযায়ী পোষাক নির্বাচন করুন। জুতার ব্যপারে বাড়তি মনোযোগ প্রয়োজন। আরামদায়ক কেডস হলে ভালো হয়। মেয়েরা হিল জুতা ব্যবহার না করলেই ভালো।

আপনার ভ্রমণ আনন্দময় হোক। অসুখ যেন ভ্রমণের সুখকে বিঘ্নিত না করে।