রেস্টুরেন্টে খেতে বসলে বরফ দিয়ে তৈরি খাবার পেতেই পারেন। হোটেলে থাকতে পারে বরফ পানির ব্যবস্থা। কিন্তু যদি পুরো ব্যাপারটাই বরফ হয়। মানে যদি এমন হয় যে যেই হোটেলে খেতে বসেছেন তার পুরোটাই তৈরি বরফে? সম্প্রতি ফিনল্যান্ডের কিট্টিলা নামক এলাকায় তৈরি হয়েছে একটি আইস হোটেল।
এই হোটেল তৈরিতে ব্যবহার করা হয়েছে কেবল বরফ ও বরফের গুঁড়া। হোটেলের কিংস ল্যান্ডিং নামক হলও তৈরি করা হয়েছে বরফে। কেউ চাইলে সেখানে সারতে পারেন নিজের বিয়েও।
উত্তর মেরুর আর্টিক সার্কেলের ১২০ মাইল উপরে ফিন্নিশে তৈরি করা হয়েছে এই ল্যাপল্যান্ড হোটেল। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ৮ লক্ষ ৮০ হাজার পাউন্ড বরফ।
বিভিন্ন দেশের ১২ জন শিল্পী প্রায় ৫ সপ্তাহ ধরে তৈরি করেছেন এই হোটেলটি। এই হোটেলে বরফের গায়ে তুলে ধরা হয়েছে গেম অব থ্রোনসের বিভিন্ন চরিত্র।
সূত্র: ইন্টারনেট