৭৫ বছরের বৃদ্ধা ৮০ বছরের বৃদ্ধ স্বামীর ডিভোর্স মামলা । কৌতুক

৭৫ বছরের বৃদ্ধা ৮০ বছরের বৃদ্ধ স্বামীর ডিভোর্স মামলা । কৌতুক

পঁচাত্তর বছরের বৃদ্ধা, আশি বছর বয়েসের বৃদ্ধ স্বামীর ওপর ডিভোর্সের মামলা করেছেন। কোর্টে কেস শুনানি চলছে। 

বৃদ্ধা: আমি ডিভোর্স চাই

ম্যাজিস্ট্রেট: আপনি আমার শ্রদ্ধেয়া, কিন্তু তবুও আমার কর্তব্য হিসেবে বলছি। এই বয়েসে এসে আপনি স্বামীকে ডিভোর্স দিতে কেন চাইছেন? এই বয়েসেই তো আপনাদের একে অন্যকে সবচাইতে বেশি প্রয়োজন।

বৃদ্ধা: আমি ওনার মানসিক নিপীড়নের শিকার।

ম্যাজিস্ট্রেট: সেটা কি ভাবে?

বৃদ্ধা: মুড ভালো না থাকলে যখন তখন আমায় যা তা কথা শুনিয়ে দেন!

ম্যাজিস্ট্রেট: ওহ.. এই ব্যাপার। তা, আপনিও পাল্টা কথা শুনিয়ে দিলেই তো হয়ে গেল।

বৃদ্ধা: সেটাই তো আমার মানসিক চাপের কারণ! 

ম্যাজিস্ট্রেট: বুঝতে পারলাম না।

বৃদ্ধা: আমি যখনই পাল্টা কোন জবাব দিতে যাই, কানে শোনার মেশিনটা উনি খুলে ফেলেন!